shohoz|ISP
বর্তমান বিশ্বে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও অগ্রগতিতে অন্যতম অবদান হিসেবে ইন্টারনেট এর ভূমিকা অপরিসীম। সঠিক চ্যানেল ও ডিস্ট্রিবিউশন এর মাধ্যমে ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে সার্ভিস প্রোভাইডারদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে শূন্য আইটি নিয়ে এসেছে সহজে ব্যবহারযোগ্য এবং মাতৃভাষা বাংলায় দেশের প্রথম আইএসপি বিলিং সফটওয়্যার সহজ আইএসপি।
সম্পূর্ন অনলাইন এই সফটওয়্যারটি, সার্ভিস এবং গ্রাহক সংখ্যার উপর ভিত্তি করে বিভিন্ন প্যকেজ আকারে ইন্টারনেট প্রোভাইডারদের হাতে পৌঁছে দেওয়া হয়। আমাদের দক্ষ ডেভেলপার ও সাপোর্ট টিম সর্বদা সর্বোচ্চ গ্রাহক সেবায় নিয়োজিত আছেন।
সহজ আইএসপি সফটওয়্যার এ রয়েছে উপযোগী কিছু আকর্ষণীয় ফিচারঃ
- রিসেলার প্যানেল
- কাস্টমার প্যানেল
- একাধিক মাইক্রোটিক কনফিগারেশন
- ডেট টু ডেট বিলিং সাইকেল
- এলার্ট ও বিল কনফার্মেশন এসএমএস
- কাস্টমার পেমেন্ট গেটওয়ে ইন্ট্রিগ্রেশন
সহজ আইএসপি এর সুবিধাসমূহঃ
- সহজ আইএসপিতে আপনি পাবেন এডমিন, ম্যানেজার, রিসেলার, কালেক্টর, লাইনম্যান এবং কাস্টমার প্যনেল।
- এডমিন এবং ম্যানেজার ওয়েবসাইটের মাধ্যমে সহজ আইএসপি সফটওয়্যার ব্যবহার করতে পারবে।
- রিসেলার, কালেক্টর এবং লাইনম্যান ওয়েবসাইট এবং মোবাইল এপের মাধ্যমে সহজ আইএসপি সফটওয়্যার ব্যবহার করতে পারবে।
- আপনার গ্রাহকগণ মোবাইল এপের মধ্যমে তাদের সকল তথ্য দেখতে পারবেন এবং পেমেন্ট গেটওয়ের মাধ্যমে মাসিক বিল পরিশোধ করতে পারবে।
- লাইনম্যান মোবাইল এপের মাধ্যমে নতুন সংযোগ/আইডি তৈরি করতে পারবে। নতুন সংযোগ দেয়ার সময় আইডি তৈরির ঝামেলা পোহাতে হবেনা।
- বিল কালেক্টর ওয়েব অথবা মোবাইল এপের মাধ্যমে গ্রাহকের বিল আদায় করতে পারবে।
- গ্রাহকের বিলিং ডেট অতিক্রম করলে এবং গ্রাহক বিল প্রদান না করলে গ্রাহকের সংযোগ অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং বিল প্রদানের পর গ্রাহকের সংযোগ অটোমেটিক চালু হয়ে যাবে।
- বিল প্রদানের পর গ্রাহকের মোবাইলে কনফার্মেশন মেসেজ পাবে।
- বিলিং সাইকেল (ডেট টু ডেট বিল)
- একাধিক মাইক্রোটিক কনফিগারেশনের সুবিধা।
- গ্রাহকের মোবাইলে বিল ডেটের ২ দিন আগে অটোমেটিক এলার্ট মেসেজ যাবে।
- আমাদের দক্ষ সাপোর্ট টিম সর্বদা আপনার সেবায় নিয়োজিত।
- এছাড়াও আপনি পাবেন নিয়মিত ফ্রি সফটওয়ার আপডেট এবং কাস্টমাইজ ফিচার।









